অনেকেই উচ্চশিক্ষার প্রস্তুতি মানেই বুঝেন জিআরই (GRE), টোফেল (TOEFL) বা আইইএলটিএস (IELTS)। আসলে এগুলোর পাশাপাশি আরেকটা অতীব গুরুত্বপূর্ন জিনিসের প্রতি অনেকেই নজর দিতে ভুলে যান। সেটা হলো গবেষণা পেপার কিভাবে লিখতে হয়। আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয় পাবলিকেশন না থাকলেও নতুন ছাত্র-ছাত্রীদের ফুল-ফান্ড অফার করে। বেশ, ভালো কথা। কিন্তু আপনি যদি দেশ থেকে গবেষণা পেপার লেখার একেবারে বেসিক লেভেল জ্ঞান না নিয়ে আমেরিকাতে চলে আসেন তবে বেশ অসুবিধায় পড়তে হবে। মনে করেন প্রথম সেমিস্টারেই কোন একটা কোর্সে আপনার প্রফেসর বা কোর্স ইন্সট্রাক্টর রিভিউ পেপার লিখতে দিল। কিন্তু আপনি জানেন না রিভিউ পেপার কি জিনিস অথবা MLA বা APA বা Chicago সাইটেশন ফর্ম্যাট কি এবং সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও জানেন না।
অনেকেই বলতে পারে “এগুলা জানার কোন দরকার নাই”। এখন সাইটেশন তৈরির ওয়েবসাইটে সব বসালেই সে করে দেয়।" কথা সত্য। তবে সাইটেশন মেশিনে ঠিক ঠাক মত বসাতেও সাইটেশন ফর্ম্যাটগুলোর নুন্যতম ধারনা থাকতে হয়। যাই হোক, সাইটেশন কি গুরুত্বপূর্ন জিনিস সেটা এখন থেকেই অনুধাবন করুন। এখানে আসার পর এসাইনমেন্ট লিখতে গিয়ে যদি ক্লাসের টেক্সট বই থেকে একটা লাইনও quote করতে চান আপনাকে ইন-টেক্সট সাইটেশন এবং পরে Works Cited বা References পেইজ লিখতে হবে। সাইটেশন ছাড়া অন্য কোন সোর্সের তথ্য উল্লেখ করলে আপনি Plagiarism এর জন্য অভিযুক্ত হবেন। এটা ভয়াবহ অপরাধ। আপনার ছাত্রত্বও চলে যেতে পারে।
মোটা দাগে বলতে গেলে গবেষণা পেপার এ কি কি থাকে, তথ্য-উপাত্ত কিভাবে উপস্থাপন
করতে হয়, লিটারেচার রিভিউ
কিভাবে লিখতে হয়, এবং বিভিন্ন ধরনের
গবেষণা পেপার সম্পর্কে বেসিক জ্ঞান নিয়ে এখানে আসা ভালো। তাহলে এখানে এসে নতুন করে
এই সব জিনিস শিখতে গিয়ে আপনার কোর্স ওয়ার্কের ব্যাঘাত ঘটবে না।
লেখকঃ
ফাহাদ হোসেন [পিএইচডি স্টুডেন্ট (রেটরিক, রাইটিং, ও কালচার)]
You may also like:
১। কোন কোন জার্নালে পাবলিকেশন করবো বা করা উচিৎ?২। প্রকাশিত আর্টিকেল থেকে কীভাবে ইমেজ, গ্রাফ বা টেবিল ব্যবহার করবেন?
৩। প্রিডেটরি পাবলিশিং | প্রতারণামূলক প্রকাশনা | Predatory Publishing
৪। কিভাবে গবেষণা পেপার লিখবো? | How to write a research paper?
৫। How to choose the right journal?
৬। রিভিউ পেপার কীভাবে লিখবেন? How to write a Review Paper?

Post a Comment